মুচলেকায় হিরো আলমের জামিন

মুচলেকায় হিরো আলমের জামিন
Advertisement
Advertisement

রাজধানীর হাতিরঝিল থানার হত্যাচেষ্টা, মারধর ও স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় ২০০ টাকা মুচলেকায় হিরো আলমের জামিন মঞ্জুর করেছে আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন। এদিন দুপুরে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে ১২ নভেম্বর বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। জামিনের শর্ত ভঙ্গ করে ঠিকমতো আদালতে হাজিরা না দেওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি মামলার বাদী রিয়া মনি ও হিরো আলমের মধ্যে মনোমালিন্য হলে বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরবর্তীতে গত ২১ জুন আসামির সঙ্গে বাদীর মীমাংসা করার জন্য হাতিরঝিল এলাকায় এক বাসায় ডাকা হয়। ওইদিন বাদী তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরবর্তীতে বাদীর বর্তমান বাসায় ঠিকানায় আসামি হিরো আলমসহ ১০-১২ জনসহ বেআইনিভাবে বাসায় ভেতর প্রবেশ করে হত্যার উদ্দেশে কাঠের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে জখম করে। এ সময় বাদীর গলায় থাকা ‘দের ভরি’ ওজনের স্বর্ণের চেইন কৌশলে আসামিরা চুরি করে নিয়ে যান। ওই ঘটনায় গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad