মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
Advertisement
Advertisement

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।

সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ধারা ১৩ অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

পুনর্গঠিত এই নির্বাহী কমিটি ট্রাস্টের আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা সঠিকভাবে পালন, ট্রাস্টের সব ধরনের কার্যক্রম নিয়মিত তদারকি, ট্রাস্ট ও এর অধীনস্থ বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষণ, ভবিষ্যতের কৌশল নির্ধারণ এবং সময়ে সময়ে দেওয়া ট্রাস্টি বোর্ডের যেকোনো সিদ্ধান্ত সরাসরি বাস্তবায়নে মূল দায়িত্ব পালন করবে।

নতুন এই কমিটির মাধ্যমে ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad