মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেপ্তার
চবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরের সেকশন-৬ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

গ্রেপ্তাররা হলেন ছাব্বির আহম্মেদ অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খাঁন (২৩)।

মিরপুর মডেল থানা জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩টার দিকে সেকশন-৬ এলাকায় ১৭ থেকে ১৮ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সহযোগীরা পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তাররা ডাকাত দলের সক্রিয় সদস্য। তুহিন আহমেদ তুষারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad