মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ বুঝে পেল পরিবার

মিরপুরে আগুনে নিহত ১৬ জনের মরদেহ বুঝে পেল পরিবার
গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতদের লাশ তোলা হচ্ছে অ্যাম্বুলেন্সে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর মিরপুরের রুপনগর কেমিক্যাল গোডাউন থেকে লাগা আগুনে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

নিহতদের স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করেন রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

তিনি বলেন, ‘রাতে সিআইডির ফরেনসিক বিভাগ থেকে ১৬টি মরদেহের ডিএনএ নমুনা আমাদের কাছে হস্তান্তর করে। এরপর আমরা স্বজনদের খবর দিয়ে মর্গে নিয়ে আসতে বলি।’

এসময় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়য়নে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রকৌশলী মো. জাকির হোসাইন (তেজগাঁও উন্নয়ন সার্কেল) মরদেহের সৎকারের জন্য স্বজনদের  ২৫ হাজার টাকা করে অনুদান দেন।

আরও পড়ুন

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের বিস্ফোরণে কেমিক্যাল গোডাউনের উল্টোদিকের একটি ভবনে আগুন লাগে। যে ভবনটির কয়েকটি তলায় ছিল পোশাক কারখানা ও টিশার্ট প্রিন্টিং কারখানা। আগুনে ১৬ জন পোশাকশ্রমিক ঘটনাস্থলেই পুড়ে মারা যান। সেদিন রাতেই মরদেহগুলো ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বুধবার ছয়টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার বাকি ১০টি মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

নিহতরা হলেন, বরগুনার বামনা উপজেলার মৃত ওমর ফারুকের মেয়ে মাহিরা আক্তার (১৪)। ভোলার লালমোহন উপজেলার দলিগর নগর গ্রামের ওয়াজি উল্লাহ’র মেয়ে নার্গিস আক্তার (১৮)৷ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজ পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ছানোয়ার হোসেন (২৫)।

গাইবান্ধা সদর উপজেলার ভবানীপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নূরে আলম সরকার (২৩)। বরগুনার আমতলী উপজেলার দাড়িকাটা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আল মামুন (৩৮)। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিলকনগর গ্রামের নজু মিয়ার ছেলে রবিউল ইসলাম রবিন (২০)। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা রাজাপুর গ্রামের রতন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (১৫)। বরগুনা সদর উপজেলার ইসলামপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে খালিদ হাসান সাব্বির (২৯)।

নাটোরের সিংড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল আলিম (১৪)। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নুরুল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় মিয়া (২০)। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাউথখালী গ্রামের নয়ন মিয়ার মেয়ে আসমা আক্তার (১৩)। নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী গ্রামের সনু মিয়ার মেয়ে মুনা আক্তার সামিয়া(১৬)।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মৌসুমী খাতুন (২২)। শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর গ্রামের মুছা দেওয়ানের মেয়ে মুক্তা বেগম (৩৬)। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের জজ মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (১৮) এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের নাজমুল ইসলাম রিয়াজ (৪০)।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad