মিথ্যা যৌতুক মামলায় স্ত্রীর কারাদণ্ড

মিথ্যা যৌতুক মামলায় স্ত্রীর কারাদণ্ড
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় লাভলী আক্তারকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্বামী মো. আরিফুল ইসলাম রতনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতের বিচারক দোলন বিশ্বাস এ রায় দেন। রায় ঘোষণার পর লাভলী আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারি রতনের সঙ্গে লাভলীর বিয়ে হয়। দাম্পত্য বিরোধের জেরে ২০২২ সালের ১৫ মার্চ লাভলী অভিযোগ করেন, রতন ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এ অভিযোগে তিনি সিংগাইর থানা আমলি আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করেন।

মামলায় বাদীসহ তিনজন সাক্ষ্য দেন। পরে আসামিপক্ষের আইনজীবীর জেরায় প্রমাণিত হয়, অভিযোগে উল্লেখ করা ঘটনার প্রায় সাত মাস আগেই রতন প্রবাসে চলে যান।

আরও পড়ুন

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত রতনকে খালাস দেন। মিথ্যা মামলার দায়ে লাভলীকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর লাভলীর আইনজীবী অ্যাডভোকেট সমাপ্তি আক্তার জানান, আপিলের শর্তে জামিনের আবেদন করা হলে আদালত এক মাসের মধ্যে আপিল করার শর্তে ১ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম বলেন, ‘মিথ্যা মামলা করে হয়রানি করলে বাদীকেও শাস্তির মুখোমুখি হতে হতে পারে। এ ধরনের রায় মিথ্যা মামলা করার প্রবণতা কমাতে ভূমিকা রাখবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad