মাভাবিপ্রবির উপাচার্যের দায়িত্ব নিলেন এবিএম শহিদুল

মাভাবিপ্রবির উপাচার্যের দায়িত্ব নিলেন এবিএম শহিদুল
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম।

শনিবার তিনি বিশ্ববিদ্যালয়ের নবম উপাচার্য হিসেবে কর্মস্থলে যোগদান করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, এবিএম শহিদুল ইসলামকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়টির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

আরও পড়ুন

দায়িত্ব গ্রহণের শুরুতে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থিত মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।

দায়িত্ব হস্তান্তরকালে সদ্য বিদায়ী উপাচার্য মো. আনোয়ারুল আজীম আখন্দ নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন উপাচার্যও তাকে আন্তরিক ধন্যবাদ ও বিদায়ী শুভেচ্ছা জানান।

নবনিযুক্ত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, প্রক্টরিয়াল বডি, সাংবাদিক সমিতি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও নতুন উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad