মানিকগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

মানিকগঞ্জে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
ছবি: টাইমস
Advertisement
Advertisement

মানিকগঞ্জে লাইসেন্স নবায়ন না থাকা ও পরিবেশগত মান না মানায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে মানিকগঞ্জ পৌর এলাকায় জেলা সিভিল সার্জন আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা ও অনিয়মের প্রমাণ পাওয়ায় দারুস সালাম ডায়াগনস্টিক সেন্টার ও শুশ্রূষা হেলথকেয়ার সিলগালা করা হয়। দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর ভবনের সামনে অবস্থিত নগর ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় তাকেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশনা দেওয়া হয়।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সরকারি নীতিমালা অনুসরণ করছে কি না, তা নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইভী ফেরদৌস বলেন, ‘জনস্বার্থে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad