মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে: স্মরণে যাত্রাবাড়ীর রক্তাক্ত প্রতিরোধ

মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে: স্মরণে যাত্রাবাড়ীর রক্তাক্ত প্রতিরোধ
যাত্রাবাড়িতে জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলো। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জুলাই অভ্যুত্থানে রাজধানীর রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কাঁধ মিলিয়েছিলেন মাদ্রাসার ছাত্ররাও। যাত্রাবাড়ীর সড়ক সেদিন ভিজে গিয়েছিল তাদের রক্তে। সেই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করতে এবারই প্রথম পালিত হচ্ছে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে- ২০২৫’।

সোমবার যাত্রাবাড়ীর ইবনে সিনা হাসপাতালসংলগ্ন রাজপথে দিবসটি উদযাপন করবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালায় থাকবে শহীদ পরিবারের স্মৃতিচারণ, আহতদের অভিজ্ঞতা এবং ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-আন্দোলনের প্রামাণ্য বয়ান।

আরও পড়ুন

অনুষ্ঠানে আবৃত্তি করা হবে প্রতিবাদী কবিতা, পরিবেশিত হবে হামদ, নাত, নাশিদ ও দ্রোহের গান। প্রদর্শিত হবে দুটি প্রামাণ্যচিত্র—‘ছত্রিশে জুলাই’ ও ‘সাদা জোব্বা, লাল রক্ত’।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ড্রোন শো– ‘প্রতিরোধ ও পুনর্জাগরণের প্রতীকী উপস্থাপনা’।

অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, আরও কয়েকজন উপদেষ্টা, সচিব, এবং শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের বিশিষ্টজনেরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad