মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Advertisement
Advertisement

মাদারীপুরে বজ্রপাতে আজিজ বেপারি (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শিবচর উপজেলা ভদ্রাসন ইউনিয়ন এই ঘটনা ঘটে। নিহত আজিজ বেপারি শিবচর উপজেলা ভদ্রাসন ইউনিয়ন চরপাড়া গ্রামের আশরাফ বেপারি ছেলে।

এলাকাবাসী জানায়, দুপুরে বৃষ্টির সময়আজিজ বেপারি তার নিজ জমিতে কাজ করছিলেন। এই সময় বজ্রপাতের শিকার হলে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে এলাকাবাসী আজিজ বেপারিকে উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad