বান্দরবানের লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

বান্দরবানের লামা পৌর এলাকার চেয়ারম্যান পাড়ার একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ হাসান (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। লামা থানার ওসি কায়ছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ধারণা, হাসানের ছোট বোন প্রতিবেশী এক যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করার খবর জেনে অভিমানে আত্মহত্যার ঘটনা ঘটাতে পারে।

ওসি কায়ছার হামিদ বলেছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মোহাম্মদ হাসানের বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। দীর্ঘদিন যাবৎ তিনি লামা বাজারে কাঠমিস্ত্রী হিসেবে কাজ করেন। তিনি লামা পৌরসভার চেয়ারম্যান পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad