মাদক ও চাঁদাবাজিমুক্ত নগরী গড়ার প্রত্যয় নতুন সিএমপি কমিশনারের

মাদক ও চাঁদাবাজিমুক্ত নগরী গড়ার প্রত্যয় নতুন সিএমপি কমিশনারের
বৃহস্পতিবার সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী | ছবি: টাইমস
Advertisement
Advertisement

মাদক ও চাঁদাবাজিমুক্ত নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার সিএমপি কার্যালয়ে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

নতুন কমিশনার বলেন, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধারে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি বলেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশের ভেতরে অনিয়ম-অপরাধে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে–এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আগে যেসব ক্ষেত্রে শাস্তির পরিবর্তে বদলির নজির ছিল, এবার সেসব বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ উপস্থিত ছিলেন।

বুধবার মো. শওকত আলী সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad