মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সোমবার রাত সোয়া ৯টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প এলাকায় স্ক্র্যাপ ভাগাড়ে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার রাত ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ প্রায় নয় ঘন্টা পর মঙ্গলবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিদ্যুৎ কেন্দ্রের মূল প্লান্টে আগুন লাগেনি। স্ক্র্যাপ ভাগাড়ে কাঠসহ অপ্রয়োজনীয় মালামাল স্তুপ আকারে রাখা ছিল, সেখানেই মূলত আগুন লাগে।

মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন জানান, এই আগুন দীর্ঘ সময় ধরে জ্বললেও তেমন বড় ধরনের ক্ষতি হয়নি। কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকলেও তার পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তাপবিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ভাগাড়ের আগুন নিয়ন্ত্রণে আনে।’

স্থানীয়রা জানান, সোমবার রাতে বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছিল। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি।’

এক হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। জাপানের ঋণসহায়তায় বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad