নারীর দক্ষতা বৃদ্ধিতে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির

নারীর দক্ষতা বৃদ্ধিতে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির
মঙ্গলবার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নারীর উন্নয়ন ও কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানী ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। এ সময় জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং নারীর সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন জামায়াত আমির।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

এ ছাড়া বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাহমুদুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad