মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন
সোমবার রাত সোয়া ৯টার দিকে কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনের সূত্রপাত হয়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাম প্রসাদ সেন বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র‍্যাপ রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ করে তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর থেকে দেখতে পান ভেতরে আগুন জ্বলছে।

এ বিষয়ে বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এখনো তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাতারবাড়ীতে নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad