মাগুরায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

মাগুরায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

মাগুরা শহরে ট্রাকচাপায় বাদশা মোড়ল (২৬) নামে পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুরে শহরের পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন।

মাগুরার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, এদিন দুপুরে মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন বাদশা মোড়ল। এ সময় নবগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad