১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান বিএনপি প্রার্থীর

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান বিএনপি প্রার্থীর
সরওয়ার জামাল নিজাম | ফাইল ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ আহ্বান জানান।

ছড়িয়ে পড়া প্রায় ৫৫ সেকেন্ডের ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা, যেখানে ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর এলাকার অর্থনৈতিক কার্যক্রম নির্ভরশীল।

তিনি অভিযোগ করেন, ওই এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে।

আরও পড়ুন

ভিডিওতে তাকে দুই হাত জোড় করে উপস্থিতদের উদ্দেশে বলতে শোনা যায়, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। একই সঙ্গে তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে সরওয়ার জামাল নিজামের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, এ বিষয়ে প্রার্থী ভালো বলতে পারবেন। আমি ভিডিও দেখার সুযোগ পাইনি। দিন-রাত প্রচারে ব্যস্ত ছিলাম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad