মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫

মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ৫। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নীমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল কাদের জিলানি জানান, একজন নারীর মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আহত বাকিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত চারজনের মৃতদেহ হাসপাতালে রয়েছে। এ ছাড়া এ ঘটনায় আহত ছয়জন চিকিৎসাধীন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বেপরোয়া বাস চালকের কারণেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad