মাইলস্টোন ট্র্যাজেডিতে দুপুরের পর হাইকোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ

মাইলস্টোন ট্র্যাজেডিতে দুপুরের পর হাইকোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ
Advertisement
Advertisement

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনায় মঙ্গলবার দুপুরের পর হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুরের পর স্থগিত করা হয়েছে। তবে আপিল বিভাগে বিচারিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।’

দিনের শুরুতেই দেশের সব আদালতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ তাদের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একইভাবে হাইকোর্ট বিভাগের বিচারকরাও নীরবতা পালন করেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হৃদয়বিদারক এই দুর্ঘটনায় সরকার ২২ জুলাইকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

শোক পালনের অংশ হিসেবে দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশের সব জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেসিতে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারিক কার্যক্রম শুরুর আগে এসব আদালতেও এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানানো হয়েছে।

সোমবার দুপুর ১টার কিছু পরে বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হন এবং দেড় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবক আহত হয়েছেন।

মর্মান্তিক এই ঘটনার পর আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad