মহাস্থানগড়ে নির্মাণ কাজে স্থিতাবস্থার নির্দেশ

মহাস্থানগড়ে নির্মাণ কাজে স্থিতাবস্থার নির্দেশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকায় সব ধরনের নির্মাণকাজের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে ২০১২ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে নিয়মিত আপিল দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১০ সালে মহাস্থানগড় সীমানার ভেতরে মাজার কমিটি কর্তৃক মসজিদ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর ওই এলাকা সংরক্ষণের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট করে। রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট শুনানি শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি মহাস্থানগড়ের সীমানার ভেতরে সব ধরনের উন্নয়নমূলক ও নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা দেয়।

মনজিল মোরসেদ জানান, মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক এলাকা সংরক্ষণের নির্দেশনা দিয়ে ২০১২ সালে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকার আপিলের আবেদন করে।

এর শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশে মহাস্থানগড় সংরক্ষণের নির্দেশনা দিয়ে ২০১২ সালের ১৯ জানুয়ারি হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে আপিল দায়েরের অনুমতি দিয়েছে। একই সসঙ্গে মহাস্থানগড় এলাকায় যে কোনো নির্মাণ কাজের ওপরে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad