ময়মনসিংহে ৫ যানের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে ৫ যানের সংঘর্ষে নিহত ২
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের তারাকান্দায় পাঁচ যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাস-অটোরিকশা, পিকআপ, ও হ্যান্ড-ট্রলির এই সংঘের্ষে আহত হয়েছেন আরও প্রায় ২৫ জন।

ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দায় রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দায় ওভারটেক করতে গিয়ে অন্য একটি বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরবর্তীতে থেমে থাকা বাসটি অটোরিকশা, পিকআপ ও হ্যান্ড-ট্রলির সঙ্গে ধাক্কা খায়। এতে আহত হন প্রায় ২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘আমরা উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য ময়মনসিহং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad