ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু
হামে আক্রান্ত শিশু। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

হাম উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গত রোববার হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর সোমবার বিকালে মারা যায়।

এ নিয়ে ময়মনসিংহে হাম ও উপসর্গে ২৯ শিশুর মৃত্যু হলো।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম ইউনিটের ফোকালপারসন ডা. গোলাম মাওলা জানান, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ শিশু। বর্তমানে ৯৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৮ শিশু।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সোমবার মারা যাওয়া শিশুর বয়স সাত মাস, বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়।

ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে গত ১৭ মার্চ থেকে ১২মে পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট এক হাজার ২৭০ শিশু ভর্তি হয়েছে। যার মধ্যে এক হাজার ১৪৫ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad