প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে পাঁচজনকে মন্ত্রী এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ এবং রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এদিকে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, মাহদী আমিন এবং রেহান আসিফ আসাদ।


