নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার বেলা ৩টায় ঘটিকায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনের মন্ত্রিসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ-বৈঠক অধিশাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত মন্ত্রিসভার সদস্যবৃন্দের সঙ্গে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।
যুগ্ম সচিব (মন্ত্রিসভা) মোহাম্মদ তৌফিকুল ইসলামের সই করা এই বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই সভার বিষয়ে অবহিত করা হয়েছে।


