সরকার মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। বুধবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী কর্তৃক ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধান অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করা হয়েছে।
মোহাম্মদ আমিন উর রশিদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি খাদ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং এখন নতুনভাবে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
সরকারি এই সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


