সিংগাইরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় লাখ টাকা জরিমানা

সিংগাইরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় লাখ টাকা জরিমানা
Advertisement
Advertisement

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের সিরাজপুর বাজারে অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের একটি বড় ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে।

সোমবার বিকাল সাড়ে ৩ টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজ নামক একটি দোকানের গুদামঘর থেকে ২৪ ড্রাম অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল উদ্ধার করা হয়। এছাড়া এসব জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির প্রমাণও পাওয়া যায়।

পরবর্তীতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।

অভিযানে মেসার্স মাহমুদ এন্টারপ্রাইজের মালিক মো. মিলন মাহমুদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ, মজুত ও অধিক দামে বিক্রির অপরাধে এক এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মজুত করা ২৪ ড্রাম জ্বালানি তেল জব্দ করা হয়।

জব্দকৃত জ্বালানি তেল সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে এসব জ্বালানি তেল বিক্রয় করা হচ্ছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad