মধ্যপ্রাচ্যে ২৮ ফেব্রুয়ারি সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩২০ ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার বিমানবন্দর সূত্রে জানা গেছে, আকাশসীমা বন্ধের পর ধারাবাহিকভাবে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি এবং ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।
এ ছাড়া ৯ মার্চ রাত ১২টার পর আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলেও বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়।
এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার শারজাহগামী ৬টি, গালফ এয়ারের বাহরাইনগামী ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের সংযুক্ত আরব আমিরাতগামী ৪টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৩২০টি ফ্লাইট বাতিল হয়েছে। একই সঙ্গে সামনের দিনগুলোতে আরও ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।


