জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক
জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান।

রোববার দুপুরে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরুতেই ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন রাষ্ট্রদূত।

এসময় জামায়াত আমির বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে আমাদের আন্তরিক সম্পর্ক আগেও ছিল এবং সম্পর্ক চিরদিন অটুট থাকবে।’

আরও পড়ুন

দখলদার ইসরাইল কর্তৃক  ফিলিস্তিনিদের উচ্ছেদ করার ভয়াবহ পরিকল্পনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এছাড়া দুজনের মধ্যে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।

জামায়াত আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং  জামায়াতের আমীরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর