ডাকসু নির্বাচনের দিন চলবে শাটল সার্ভিস

ডাকসু নির্বাচনের দিন চলবে শাটল সার্ভিস
শাটল সার্ভিসের রুটম্যাপ। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শাটল সার্ভিসের রুটম্যাপ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু নির্বাচন ২০২৫-এর ভোটারদের সুবিধার্থে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে।

রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র ঘুরে আবার ভূতত্ত্ব বিভাগে ফিরবে।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর