খাগড়াছড়িতে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

খাগড়াছড়িতে অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১
Advertisement
Advertisement

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, বিপুল গোলাবারুদ এবং সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জামসহ একজনকে আটক করেছে।

সেনাবাহিনী জানিয়েছে, রোববার সকালে লক্ষীছড়ি-ফটিকছড়ি সীমান্তের নোয়াহাট ও গোপাল ঘাটিয়া এলাকায় পৃথক অভিযানে এসব উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, প্রথমে নোয়াহাট এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দা উদ্ধার করা হয়।

তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে মো. বখতিয়ার উদ্দিন মন্জু নামের এক সশস্ত্র ‘সন্ত্রাসীকে’ আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, আটককৃত সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হবে। শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সেনা সূত্র জানিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর