ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠক। ছবি: প্রেস উইং
Advertisement
Advertisement

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত এক জরুরি বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উচ্চপর্যায়ের এ বৈঠকে অংশ নেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার কয়েক ঘণ্টার ব্যবধানে দেশের বড় অংশে ভূমিকম্পের আঘাত এবং ১০ জনের মৃত্যুর পর ঝুঁকি মোকাবিলায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। রিখটার স্কেলে সেদিন সবচেয়ে বড় ভূমিম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।

এরপর থেকেই সাধারণ মানুষের মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নানা ধরনের তথ্য ও অপতথ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad