ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী 

ভারতে ইলিশ পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: প্রাণিসম্পদমন্ত্রী 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চলতি বছর ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ।

তিনি বলেন, মূলত বাংলাদেশ থেকে ভারতে কোনও ইলিশ রপ্তানি হয় না। যেটা পাঠানো হয় সেটা সৌজন্যমূলকভাবে। এবার পাঠানো হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিনুর রশিদ।

প্রাণিসম্পদমন্ত্রী জানান, আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উদযাপন করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।

আরও পড়ুন

ইলিশের উৎপাদন বেশি হয় দেশের এমন ২০ জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় নিয়ম অনুযায়ী জেলেদের খাদ্য সহায়তা দেওয়া হবে। সবার সহযোগিতা পেলে এই কার্যক্রমকে সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

তেলের কারণে অনেক মৎস্যজীবী সমুদ্রে যেতে পারছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানীর কোনও সংকট নেই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad