চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন
ফাইল ছবি
Advertisement
Advertisement

নওগাঁর আত্রাই উপজেলায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত এমরান মিয়া বর্তমানে বাগেরহাট জেলায় কর্মরত। তার শ্বশুরবাড়ি আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন এমরান। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে গতি কিছুটা কমে। ফলে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন।

এ সময় পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

আহত এমরানের গ্রামের বাড়ির সঠিক ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে উল্লেখ করেন ওসি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad