ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার সৈকত

ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ফাইল ছবি
Advertisement
Advertisement

নিরাপত্তা শংকায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো আগের অবস্থানেই আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই প্রতিবেশি রাষ্ট্রের মধ্যে ক্রিকেট নিয়ে চলমান অস্থিরতার মাঝেই রোববার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্ব পালন করছেন আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

মূলত গত সপ্তাহে বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে সরিয়ে দেয়ার পরই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। এদিকে বারোদার ভাদোদারা স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে থার্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সৈকত।

এ নিয়ে বিসিবির আম্পায়ার কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, আইসিসির এলিট প্যানেলভূক্ত হওয়াতে বিসিবি থেকে কোনো প্রকার অনাপত্তিপত্র সৈকতের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিসিবির সাথে চুক্তিতেই উল্লেখ আছে, যখনই আইসিসি থেকে ডাক আসবে তখনই তাকে যেতে দিতে বাধ্য থাকবে বিসিবি।

দুদিন আগেও চলতি বিপিএলে আম্পায়ারিং করা সৈকতকে নিয়ে মিঠু বলেন, ‘সৈকত আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার। আমরা পরিস্কার করেই বলছি বিসিবির সাথে সে চুক্তিবদ্ধ না।’

আরও পড়ুন

ভারতের ম্যাচে সৈকতের আম্পায়ারিং করা নিয়ে মিঠু আরও বলেন, ‘আমাদের চুক্তিপত্রেই লেখা আছে, যখনই আইসিসির কোনো এসাইনমেন্ট আসবে, তখন আমাদের তরফ থেকে তার কোনো ছাড়পত্র লাগবে না।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ এখনো অটল। এই প্রসঙ্গে নিরাপত্তা ইস্যু দেখিয়ে দুই দফায় আইসিসিতে মেইলও পাঠিয়েছে বিসিবি। অপেক্ষায় আছে চুড়ান্ত সিদ্ধান্তের। শনিবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, আগামী মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে জবাবের অপেক্ষায় আছেন তারা।

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সৈকতের সাথে ম্যাচ অফিসিয়াল হিসেবে দেখা যাবে গাজী সোহেলকেও।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad