জয়-পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি

জয়-পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পতিত প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রোববার এই শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের জন্য ১৫ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।

অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ আসত জয়ের কাছ থেকে। সেই নির্দেশ বাস্তবায়ন করতেন পলক। তারা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন। তাদের বিচারের জন্য তিনি অভিযোগ গঠনের আবেদন জানান।

এই মামলার আসামি জয় পলাতক। তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. মুনজুর আলম এই মামলা থেকে জয়ের অব্যাহতির আবেদন উপস্থাপনের জন্য সময় চান। অপর আসামি পলক গ্রেপ্তার আছেন।

শুনানি উপলক্ষে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী লিটন আহমেদ শুনানিতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ ডিসেম্বর জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। সেদিন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। আটক পলককে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়। ট্রাইব্যুনালে জয় ও পলকের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad