ভর্তি পরীক্ষার জন্য মহাসমাবেশ স্থগিত করল জামায়াত

ভর্তি পরীক্ষার জন্য মহাসমাবেশ স্থগিত করল জামায়াত
Advertisement
Advertisement

আগামী ৩ জানুয়ারি পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হলো।’

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার ছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিসহ সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ হওয়ার কথা ছিল।

ইতোমধ্যে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে কয়েক দফায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন

তবে দিনটিতে ভর্তি পরীক্ষা থাকায় পূর্বঘোষিত এই মহাসমাবেশ স্থগিত করেছ জামায়াতে ইসলামী।

এর আগে, শনিবার রাতে জামায়াতের সমাবেশ স্থগিত চেয়ে দলটির প্রতি চিঠি পাঠিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

চিঠিতে বলা হয়, ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে। যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন।

একই দিন দুপুর ১২টায় জামায়াত মহাসমাবেশ ডেকেছে, যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীর স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। জামায়াতকে আহ্বান জানানো হচ্ছে, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে তারা সমাবেশের সূচি পরিবর্তন করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad