ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান
সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রোববার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমানের কাছে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মো. আসাদুজ্জামান বলেন, ‘যদি নির্বাচিত হই তাহলে প্রথম অঙ্গীকার দেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সঙ্গে সম্পৃক্ত যা কিছু আছে সেই পরিবেশ নিশ্চিত করা।

‘শিক্ষা, নারীদের অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা এই সবকিছুর জন্য কাজ করব।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করা সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন তার নিজের পছন্দ মতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গিকার।’

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদ্য বিএনপিতে যোগদান করা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী।

এদিকে, এই আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad