ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে প্রশাসন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা নুরজাহান বেগম,উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম ও একাডেমিক সুপারভাইজার মো শরিফুজ্জামান।
পরে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও ২৭ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


