পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তানজিদ-রিশাদ

পিএসএল খেলতে পাকিস্তান গেলেন তানজিদ-রিশাদ
পাকিস্তানের ফ্লাইটে তানজিদ তামিম ও রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে নিলাম ও সরাসরি চুক্তি মিলিয়ে দল পেয়েছেন মোট ছয় জন বাংলাদেশি ক্রিকেটার। পিএসএলের ১১-তম আসরে অংশ নিতে সোমবার প্রথম দফায় দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমন। মঙ্গলবার তাদের মতোই একই ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন।

আগের মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদকে এবার নিলাম থেকে দলে নিয়েছে নবাগত পিন্ডিজ। তানজিদের সাথে সরাসরি চুক্তিতে পেশোয়ার জালমি নিয়েছে পেসার শরীফুলকে। একই দলের তাদের সতীর্থ নাহিদ রানা। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজের সাথে সরাসরি চুক্তি করেছে লাহোর। এই দলের হয়ে খেলবেন ওপেনার পারভেজও।

পিএসএলে বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু ক্রিকেটারেই সীমাবদ্ধ নয়। আইসিসির এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও থাকছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। প্রথমবারের মতো পিএসএলে ধারাভাষ্য দেবেন আতাহার আলী খানও।

সৈকত-আতাহারদের পুরো টুর্নামেন্টই থাকার কথা। তবে ক্রিকেটারদের ফিরে আসতে হবে ১২ এপ্রিলের পর। বিসিবি থেকে তাদের অনাপত্তিপত্র দেয়া হয়েছে ১২ এপ্রিল পর্যন্ত। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ঘরের মাঠে। সেই মোতাবেক তাদের অনাপত্তিপত্র দিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad