ব্রাহ্মণবাড়িয়ায় অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. আবু সাঈদকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। জেলা শহরের মধ্যপাড়া এলাকা থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান।
জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গত বছরের ২৭ অক্টোবর তিনি গ্রেপ্তার হয়েছিলেন৷ কয়েক মাস আগেই তিনি জামিনে কারামুক্ত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম জানান, নাশকতার একটি মামলায় ডা. আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরূদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


