ব্রাজিলের জার্সি পরে মরক্কোকে সমর্থন ক্রিকেটার সাকিবের

ব্রাজিলের জার্সি পরে মরক্কোকে সমর্থন ক্রিকেটার সাকিবের
স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ফিফা বিশ্বকাপের ‘গ্রুপ সি’-এর ম্যাচটি মাঠে বসে দেখেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আফ্রিকান দলটি ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট অর্জন করার এই ম্যাচে সাকিবের গায়ে ব্রাজিলের জার্সি থাকলেও তার সমর্থন ছিল মরক্কোর পক্ষে।

ম্যাচ শেষে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘ম্যাচটি আমার ভালো লেগেছে। মনে মনে আমি মরক্কোকে সমর্থন করছিলাম। তারা সত্যি খুব ভালো খেলেছে।’

আর্জেন্টিনার সমর্থক হিসেবে পরিচিত সাকিবের গায়ে ব্রাজিলের জার্সি থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়।

এর ব্যাখ্যায় সাকিব জানান, জার্সিটি তিনি উপহার হিসেবে পেয়েছেন। ব্রাজিলিয়ান তারকা নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ও ফুটবল অনুরাগী রবিন মিয়া তাকে নেইমারের সই করা এই জার্সিটি দিয়েছিলেন।

রবিন দিয়েছেন বলে তিনি এটি পরেছেন, তা না হলে হয়তো পরতেন না। ম্যাচ শেষে রবিন সাকিবের সঙ্গে তোলা কিছু ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন।

ম্যাচ নিয়ে গভীর কোনো মূল্যায়নে না গিয়ে সাবেক এই বাংলাদেশি অধিনায়ক জানান, তিনি কোনো বিশেষজ্ঞ নন। কেবল একজন ভক্ত হিসেবে খেলাটি দেখতে এসেছিলেন এবং মুহূর্তটি উপভোগ করেছেন। সাকিব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad