দেশীয় কাঁচামালে পরিবেশবান্ধব পণ্য, তরুণ উদ্ভাবককে উৎসাহ প্রধানমন্ত্রীর

দেশীয় কাঁচামালে পরিবেশবান্ধব পণ্য, তরুণ উদ্ভাবককে উৎসাহ প্রধানমন্ত্রীর
মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
Advertisement
Advertisement

মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক ও শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্যের খোঁজখবর নিয়ে তার এই ব্যতিক্রমী প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এক সাক্ষাৎকারে তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পরিবেশবান্ধব প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত জানেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে সাজ্জাদুল ইসলাম পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনযোগ্য পলিথিন তৈরির প্রযুক্তি এবং কলাগাছের তন্তু (আঁশ) ব্যবহার করে টেকসই ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির অভিনব পদ্ধতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সম্পূর্ণ দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশের জন্য উপযোগী এসব পণ্য তৈরির প্রক্রিয়া দেখে মুগ্ধতা প্রকাশ করেন সরকারপ্রধান।

তরুণ এই শিক্ষার্থীর উদ্ভাবনী প্রতিভার প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় এই ধরনের দেশীয় প্রযুক্তির বিকাশ অত্যন্ত জরুরি।

এ সময় সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে রাষ্ট্রীয়ভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই পরিবেশবান্ধব গবেষণা কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে বিশেষভাবে উৎসাহিত করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad