বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিতে চাই: জামায়াত আমির

বেকার ভাতা নয়, যুবকদের কাজ দিতে চাই: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
Advertisement
Advertisement

গত ৫৪ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘মিনি ক্যান্টনমেন্টে’ পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে যেন অস্ত্র হাতে না ওঠে, মাদকের বোতল হাতে না ওঠে এবং মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয়।’

শুক্রবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবকদের উদ্দেশে জামায়াত আমির বলেন, প্রতিটি যুবকের হাতকে দেশের কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটি হাতে আমরা কাজ তুলে দিতে চাই। বেকার ভাতার পরিবর্তে এরাই দেশে সকল ক্ষেত্রে বিপ্লব আনবে।

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়তে চাই, যা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলবে—চরিত্রবান, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে।’

তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞান ও গবেষণার পরিবেশ ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। অতীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার যে কালো ছায়া নেমে এসেছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্র শিবিরের লড়াই অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad