বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ ২

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবে নিখোঁজ ২
বুড়িগঙ্গায় ধাক্কা লেগে ক্ষতিগ্রস্থ বাল্কহেড। ছবি: টাইমস
Advertisement
Advertisement

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ রয়েছে।

শুক্রবার কুয়াশাচ্ছন্ন ভোরে বুড়িগঙ্গা নদীর ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, বালুভর্তি একটি বাল্কহেড মুন্সিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন নামে একটি লঞ্চ ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ওই বাল্কহেডটিকে ধাক্কা দেয়। তখন বাল্কহেড থেকে দু’জন শ্রমিক নদীতে পড়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

ফতুল্লার বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান বলেন, ‘ধর্মগঞ্জ এলাকায় বালুভর্তি বাল্কহেডের সঙ্গে লঞ্চের ধাক্কায় বাল্কহেড থেকে দুই শ্রমিক নদীতে নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে নৌপুলিশ কাজ করছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad