কুয়াশা কাটায় ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশা কাটায় ২ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
Advertisement
Advertisement

পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল চালু করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। বর্তমানে এ নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

এদিকে, দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে যানজট স্বাভাবিক হতে শুরু করেছে। এতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর ঘন কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়। তীব্র কুয়াশায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

আরও পড়ুন

অপরদিকে, সাড়ে ছয় ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোটবড় মিলিয়ে চারটি ফেরি চলাচল করছে।

এর আগে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad