জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন তারেক রহমান। ছবি: বিএনপির মিডিয়া সেল
Advertisement
Advertisement

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমান। এসময় বাবার কবর জিয়ারতও করেন তিনি।

শুক্রবার বেলা পৌনে ৫টার দিকে তিনি সমাধিস্থলে পৌঁছান। শুক্রবার বিকেল ৩টার দিকে গুলশানে নিজ বাসা থেকে জিয়ার মাজারের উদ্দেশে রওনা হন তিনি।

এ সময় তিনি ‘সবার আগে দেশ’ স্লোগানে মোড়ানো লাল সবুজ বাসে চড়েই রওনা হন। নেতাকর্মী ও সমর্থকদের প্রচণ্ড ভিড় ঠেলে এ পথ পাড়ি দিতেই লেগে যায় পৌনে ২ ঘণ্টা।

জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন তারেক রহমান। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস

 জিয়ার মাজার থেকে তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর