দেশের সবচেয়ে উঁচু পর্বতচূড়া বান্দরবানের কেওক্রাডং পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে।
সোমবার সন্ধ্যায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনির সেই করা প্রজ্ঞাপনে বলা হয়, ২১ সেপ্টেম্বর কোর কমিটির সুপারিশের ভিত্তিতে বুধবার রুমা উপজেলার কেওক্রাডং পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলো।
তবে, কেওক্রাডং ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের ছয়টি শর্ত মেনে চলতে হবে।
সেগুলো হলো- আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্ধারিত পর্যটন স্পট ছাড়া বাকিগুলোতে ভ্রমণ নিষিদ্ধ; জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ নিষিদ্ধ; পর্যটন কেন্দ্রে চেকপোস্ট বা পর্যটন তথ্য সেবা কেন্দ্রে তথ্য সরবরাহ করা; পর্যটক কর্তৃক কোনো নির্দেশনা অমান্য হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো, পাহাড়ি রাস্তায় অনুপযোগী ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল নিষিদ্ধ এবং অযাচিত কোন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার উপর ব্যবস্থা গ্রহণ ও পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে জেলা প্রশাসন।


