রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নাঈম ইসলাম রাফি, মো. দেলোয়ার বেপারী, রাকিব হাসান, মো. সৌরভ, মো. জালাল মিয়া, বিজয়, মো. আলমগীর হোসেন, মো. মাসুদ, মো. মিলন, মো. রুবেল, মো. শাহ আলম, মো. মেহেদী হাসান, মো. শাহীন, মো. সোহেল, মো. আলী হোসেন, মো. শহিদুল, মো. স্বাধীন, মো. সেলিম, চাঁদনী ও ফাতেমা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


