জুলাই অভ্যুত্থানে ৬ হত্যা: ৮ আসামির সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট

জুলাই অভ্যুত্থানে ৬ হত্যা: ৮ আসামির সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট
জুলাই অভ্যুত্থানে প্রতিদিন ঝরছিল তাজা প্রাণ । ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ আগস্ট।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ অভিযোগ গঠন করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনাল বলেন, এ মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন বাতিল করা হলো। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয়জনকে গুলি করে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হলো।

আনুষ্ঠানিক অভিযোগ গঠন অন্য আসামিরা হলেন-সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

এসব আসামির মধ্যে প্রথম চারজন পলাতক। অন্য চারজন গ্রেপ্তার। গ্রেপ্তার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার সূচনা বক্তব্যের জন্য ১০ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সেদিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad