বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের পর্যালোচনা সভা

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের পর্যালোচনা সভা
বিশেষজ্ঞদের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পর্যালোচনা সভা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পর্যালোচনা সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার জাতীয় সংসদের কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শরিফ ভূইয়া, ব্যারিস্টার ইমরান সিদ্দিক ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।

এতে জুলাই সনদ বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন সুপারিশ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আলোচনা হয়।

আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় অধিবেশনটি সম্পন্ন করা হয়।

ঐকমত্য কমিশন আশা প্রকাশ করে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে।

আলোচনায় কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad