বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে সংঘর্ষে নিহত ১

বিয়ে বাড়িতে গানবাজনা নিয়ে সংঘর্ষে নিহত ১
Advertisement
Advertisement

নেত্রকোণায় বিয়ে বাড়িতে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোস্তফা আমীর ফয়সাল (২০) নামে এক কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।

নিহত মোস্তফা আমীর ফয়সাল সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনীকোনা গ্রামের একটি বিয়ে বাড়িতে সোমবার রাতে সাউন্ড সিস্টেমে গান-বাজনা ও ছবি তোলা চলছিল। এ সময় একই গ্রামের মাসুম নামের এক তরুণ তার বন্ধুদের নিয়ে সেখানে গিয়ে নাচগান শুরু করে। বিয়ে বাড়ির ফয়সাল তাদেরকে সেখান থেকে চলে যেতে বললে এনিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মাসুম সেখান থেকে চলে গিয়ে দলবল নিয়ে ফিরে এসে ফয়সাল ও তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে ফয়সালসহ চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত ফয়সালসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফয়সাল।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে। মূল অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad